“বিজয়ের এমন দিনে এই করবো পণ, সকল মানুষ মিলেমিশে গড়বো সুখী সমৃদ্ধ ক্ষণ। বিজয়, রক্ত দিয়ে এনেছি তা রক্ত দিয়েই বাচাঁব” এমন সব স্লোগানকে সামনে রেখে মহান বিজয় দিবস উপলক্ষে সেচ্ছাসেবী সংগঠন “রিদম ব্লাড ব্যাংক” এর উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প এর আয়োজন করা হয়।
শুক্রবার (১৬ ডিসেম্বর) সাভার স্মৃতিসৌধে নতুন প্রজন্ম সহ সকলকে রক্তদানের গুরুত্ব বুঝিয়ে ভবিষ্যতে রক্তদানে উদ্বুদ্ধ করার লক্ষে এই ক্যাম্প’র আয়োজন করা হয়। ক্যাম্পে ৬৩২ জনের ব্লাড গ্রুপিং’র পাশাপাশি কিছু সংখ্যক ব্লাড কালেকশনও করা হয়।

আলাদাভাবে ভাগ করা ৬টি বুথে গণ স্বাস্থ্য মেডিকেল কলেজ, গণ বিশ্ববিদ্যালয়, এনাম মেডিকেল কলেজ, প্রিন্স মেডিকেল ইনিস্টিটিউট ও আইচি মেডিকেল কলেজের প্রায় ৩৫জন শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন। এছাড়াও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রিদম ব্লাড ব্যাংক’র পরিচালক ডাঃ মোহাম্মাদ খালেদ বিন ইসমাঈল।

এসময় বুথ পরিদর্শন করেন জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, বাসদ’র কেন্দ্রীয় কমিটির সদস্য রাজেকুজ্জামান রতন, গণসংহতি আন্দোলন’র প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, বিভিন্ন মুক্তিযোদ্ধা এবং স্কুলের ছাত্র-ছাত্রীসহ সর্বস্তরের মানুষ।

উল্লেখ্য, নিজের রক্তের গ্রুপ না জানা এবং রক্তদানের গুরুত্ব সম্পর্কে না বোঝার কারণেই একজন রোগীর জন্য রক্তের ব্যবস্থা করা অনেক সময় কঠিন হয়ে পড়ে। ফলে এক্ষেত্রে গ্রুপ নির্ণয় ও সচেতনতা বৃদ্ধির কোন বিকল্প নেই।
তাছাড়া আরেকটি বিষয় বিশেষভাবে দেখা যায়, অনেক সময় রক্তের অভাবে অসংখ্য রোগীকে মৃত্যুবরণ করতে হয়। আর সেই সাথে নিজের এবং নিজ পরিবারের প্রয়োজনেও রক্তের গ্রুপ জানা প্রত্যেকেরই দরকার।
এমএনজে





