আনারস আমাদের একটি পরিচিত ফল। আনারস অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর।এটি শুধু সুস্বাদই নয়, স্বাস্থ্যের জন্যও উপকারী।আনারসের থাকা অ্যান্টিঅক্সিডেন্ট হৃদ্‌রোগসহ বিভিন্ন ধরনের ক্যানসারের বিরুদ্ধেও লড়তে উপকারী।এ ফলের জুস তৈরি করেও খাওয়া যায়।জেনে নিন আনারসের জুস খেলে কী উপকার পাবেন:


১. ম্যাঙ্গানিজের ভালো উৎস হওয়ায় এটি হাড় মজবুত করে।


২. প্রতিদিন এক গ্লাস আনারসের জুস খেতে পারেন দাঁতের মাড়ি ও দাঁত শক্ত করতে। 


৩. আনারসে আসে বিটা-ক্যারোটিন, যা ম্যাকুলার ডিজেনারেশন নামের চোখের সমস্যা দূর করতে সাহায্য করে।


৪.  প্রচুর ফাইবার ও কম ক্যালরি আছে।যা ওজন কমাতে বিশেষভাবে কার্যকর ।


৫. এ জুস বিপাকে সাহায্য করে। চুল, ত্বক ও নখে পুষ্টি জোগায়।

তথ্যসূত্র: ইন্টারনেট।

নাজিব