শর্তসাপেক্ষে আসলামের মৃতদেহ হস্তান্তর করেছে গুলশানের ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ। রোববার সন্ধ্যা ৬টায় আসলামের মৃতদেহ পুলিশের উপস্থিতিতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

ইউনাইটেড হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, এক মাসের মধ্যে পাওনা টাকা পরিশোধের শর্তে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তবে আসলামের ছেলে ফয়সাল জানান, পাঁচ মাসের মধ্যে টাকা পরিশোধের শর্তে হাসপাতাল কর্তৃপক্ষ বাবার মৃতদেহ আমাদের কাছে হস্তান্তর করেছে।

ঢাকা, ১৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ