আমরা অনেকেই পেঁয়াজের গুনাগুন সম্ভন্ধে জানিনা ঝালমুড়ি, নানা স্বাদের ভর্তা বা মুখরোচক রান্নায় সব সময় পেঁয়াজের তাগিদ। এটি খুবই পরিচিত এবং ব্যবহৃত একটি মসলা জাতীয় খাবার। কাঁচা পেঁয়াজের গন্ধের জন্য অনেকে এড়িয়ে গেলেও রান্নায় এড়িয়ে যান না।
তবে পেঁয়াজ শুধু ঝাঁঝে নয় গুণেও সেরা। খাদ্য উপযোগী প্রতি ১০০ গ্রাম কাঁচা পেঁয়াজে পাবেন পানি ৮৬.৮%, প্রোটিন ১.২%, শর্করা ১১.৬%, ক্যালসিয়াম ০.১৮%, ফসফরাস ০.০৪%।
এসব পুষ্টিগুণ ছাড়াও পেঁয়াজে রয়েছে ভিটামিন এ, বি ও সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট। পেঁয়াজে উপস্থিত উপাদান গুলো আবার মানব দেহের নানা রোগ প্রতিরোধে দারুণ কার্যকরী।
(আসুন জেনে নেয়া যাক পেঁয়াজের গুনাগুন সম্পর্কে।)
# খাবারে পেঁয়াজের ব্যবহার উচ্চ রক্তচাপ কমায় ও হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়।
# পেঁয়াজে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান। তাই ফোঁড়া বা ঘা হলে তাতে পেঁয়াজের রস প্রয়োগ করলে তাড়াতাড়ি সেরে যায়।
# কাঁচা পেঁয়াজ বাতের ব্যথার ক্ষেত্রে উপকারী।
# পেঁয়াজে থাকা খাদ্য আঁশ হজম বাড়িয়ে কোষ্ঠকাঠিন্য দূর করে।
# নিয়মিত পেঁয়াজ খেলে শরীর থেকে অতিরিক্ত ইউরিক অ্যাসিড বের হয়ে যায়।
# পেঁয়াজ ক্যানসারের পাশাপাশি ডায়াবেটিকসও প্রতিরোধ করে।
# কফযুক্ত কাশিতে পেঁয়াজের রসের সঙ্গে সমপরিমাণ মধু মিশিয়ে খেলে কফ বেরিয়ে আসবে। হেঁচকি বন্ধ করতেও পেঁয়াজের রস অত্যন্ত কার্যকরী।
# ঠাণ্ডাজনিত মাথাব্যথায় এক চা চামচ পেঁয়াজের রসের সঙ্গে দুই চা চামচ পানি মিশিয়ে খান, ব্যথা দ্রুত ভালো হয়ে যাবে।
# হালকা জ্বরে নাক দিয়ে পেঁয়াজের রস টানলে জ্বর ভালো হয়ে যায়।
এমবি





