শিশুরা যদি নিয়মিত দুঃস্বপ্ন দেখতে থাকে তাহলে তাতে আতঙ্কিত হওয়ার মতো ব্যাপার রয়েছে বলে জানিয়েছেন গবেষকরা। এক গবেষণায় দেখা গেছে, যেসব শিশু নিয়মিত দুঃস্বপ্ন দেখে তাদের ভবিষ্যতে মানসিক সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। শনিবার এ গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করেছে বিবিসি।
একদল ব্রিটিশ গবেষক প্রায় ছয় হাজার ৮০০ লোকের উপর দীর্ঘদিন ধরে গবেষণা করে এ সিদ্ধান্তে পৌঁছেছেন। এসব লোকের বাচ্চাদেরকে ১২ বছর বয়স পর্যন্ত পর্যবেক্ষণে রেখেছেন গবেষকেরা।
'স্লিপ' নামক জার্নালে প্রথমে গবেষণাটি প্রতিবেদনটি প্রকাশিত হয়। গবেষণায় দেখানো হয়েছে, শিশুরা সাধারণত ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখে থাকে। সাধারণত এটা স্বাভাবিক ঘটনা। কিন্তু যদি তা নিয়মিত ঘটতে থাকে তাহলে সেটাই সমস্যা বলে চিহ্নিত করেছেন গবেষকেরা।
শিশুদের নিয়মিত দুঃস্বপ্ন দেখা, রাতের বেলায় ভয় পাওয়া, ঘুমের মধ্যে আর্তনাদ করে উঠা, বুক ধড়ফড় করা এসব কিছু একটি শিশুর মানসিক স্বাস্থ্য যে ঝুঁকিপূর্ণ সেটিই নির্দেশ করে।
এসব শিশুই বড় হয়ে মানসিকভাবে অসুস্থ হয়ে থাকে। এমনটিই দাবি গবেষকদের।
গবেষণায় অংশ নেয়া বাবা-মায়েদের কাছে তাদের শিশুর ঘুমন্ত অবস্থার সমস্যাগুলো সম্পর্কে নিয়মিত জানতে চাওয়া হতো। এবং এসব শিশুর মানসিক অবস্থাগুলোও পর্যবেক্ষণ করা হয়েছে। এসব মানসিক অবস্থার মধ্যে রয়েছে- দৃষ্টিভ্রম বা হেলুসিনেশন, অলীক বিশ্বাস এবং তাদের চিন্তাভাবনা।
গবেষণায় আরো দেখা গেছে, প্রতি ১০ শিশুর মধ্যে একটি শিশু রাতের বেলায় আতঙ্কে ভোগে। এটি ঘটে থাকে সাধারণত তিন থেকে সাত বছর বয়সের মধ্যে। সূত্র: বিবিসি
[b]ঢাকা, ২ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এমএ [/b]
স্বাস্থ্য
শিশুদের নিয়মিত দুঃস্বপ্ন মানসিক ব্যাধির ইঙ্গিত