রোববার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায়। এ সময়ে সেখানে ৩৫৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ৩৪৫ জন, খুলনায় ৩২৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩১১ জন, বরিশালে ২২৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৯৭ জন, রাজশাহীতে ১৭৬ জন, ময়মনসিংহে ১৩২ জন, রংপুরে ৭৩ জন এবং সিলেটে ১২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
একই সময়ে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৭৫৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি সেপ্টেম্বরের প্রথম ২৭ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৭ হাজার ৮৪৮ জন। এ সময়ে মারা গেছেন ১২৮ জন।
এ নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৩ হাজার ৬৯৪ জন। মোট মৃত্যুর সংখ্যা ২২৫ জন।
চলতি বছর ডেঙ্গুতে জানুয়ারিতে দুইজন, ফেব্রুয়ারিতে দুইজন, মে মাসে একজন, জুনে ১৩ জন, জুলাইয়ে ৩৬ জন এবং আগস্টে ৪৩ জন মারা গেছেন। সেপ্টেম্বরের ২৭ দিনেই মৃত্যু হয়েছে ১২৮ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, এ বছর ডেঙ্গু আক্রান্তদের মধ্যে পুরুষের হার ৬২ দশমিক ৪ শতাংশ। নারী রোগীর হার ৩৭ দশমিক ৬ শতাংশ।
নতুন রোগী শনাক্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় চলতি মাসে ডেঙ্গুর পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত পরিসংখ্যানে প্রতিদিনই নতুন আক্রান্ত ও মৃত্যুর তথ্য যুক্ত হচ্ছে।
এস











