সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদনে রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সময়ের হিসাব তুলে ধরা হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, নতুন তিনজনের মৃত্যু নিয়ে চলতি বছরে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯৯ জন।
এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ১০১ জন। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৯৯৮ জনের।
স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে ১ হাজার ৩১০ জনের মধ্যে হাম শনাক্ত হয়েছে। আগের ২৪ ঘণ্টায় অর্থাৎ রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ে ১ হাজার ৩৪১ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল।
এদিকে, রোববার হামের উপসর্গে নয় শিশুর মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। এক দিনের ব্যবধানে উপসর্গজনিত মৃত্যুর সংখ্যা কমলেও নতুন রোগী শনাক্তের সংখ্যা এখনো হাজারের ওপরে রয়েছে।
হাম পরিস্থিতি নিয়ে নিয়মিতভাবে আক্রান্ত, মৃত্যু ও উপসর্গের তথ্য প্রকাশ করছে স্বাস্থ্য অধিদফতর। সর্বশেষ প্রতিবেদনে চলতি বছরের সামগ্রিক মৃত্যুর হিসাবও তুলে ধরা হয়েছে।
এস











