রোববার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা ১ হাজার ২২৮ জন। আর নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১১৩ জনের।

চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত দেশে হাম উপসর্গে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮৮ হাজার ২৮ জন। একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২১ হাজার ২১২ জনে পৌঁছেছে।

এই সময়ে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৬৬ হাজার ৩১০ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৫৯ হাজার ৫১৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গে মোট ৯৯৫ শিশুর মৃত্যু হয়েছিল। নতুন করে ৯ জনের মৃত্যু হওয়ায় এই সংখ্যা আরও বেড়েছে।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম আক্রান্তদের মধ্যে কারও মৃত্যু হয়নি। তবে ১৫ মার্চ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা ১০১ জনে দাঁড়িয়েছে।

দেশজুড়ে হাম উপসর্গে আক্রান্ত ও হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা নিয়ে নিয়মিত তথ্য প্রকাশ করছে স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম।

এস