‘নির্মল বাতাস, প্রশান্তির শ্বাস’ প্রতিপাদ্য নিয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশে উদযাপিত হলো বিশ্ব এ্যাজমা দিবস। ২ মে ২০১৭ মঙ্গলবার ঢাকা শিশু হাসপাতালে দিবসটি উপলক্ষে সচেতনতামূলক শোভাযাত্রা ও সায়েন্টিফিক সেশনের আয়োজন করা হয়।

এছাড়া ঢাকা শিশু হাসপাতালে ‘চাইল্ড এ্যাজমা সেন্টার উদ্বোধন করা হয়। বাংলাদেশ পেডিয়াট্রিক পালমনোলজি ফোরাম (বিপিপিএফ) ও ঢাকা শিশু হাসপাতালের যৌথ আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিল ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস। প্রতিবছর মে মাসের প্রথম মঙ্গলবার বিশ্বব্যাপি এ্যাজমা দিবস পালিত হয়।

ঢাকা শিশু হাসপাতালে সকাল ৮টায় জনসচেতনতামূলক শোভাযাত্রার মধ্য দিয়ে ঢাকায় বিশ্ব এ্যাজমা দিবসের কার্যক্রম শুরু হয়। ঢাকা শিশু হাসপাতালের পরিচালক প্রফেসর মঞ্জুর হুসাইনের নের্তৃত্বে শোভাযাত্রায় চিকিৎসকসহ কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

ঢাকা শিশু হাসপাতাল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে সম্মূখ সড়ক প্রদক্ষিণ করে শিশু হাসপাতাল প্রাঙ্গণে এসে শোভাযাত্রাটি শেষ হয়। এ সময়ে বিভিন্ন স্লোগান, ব্যানার ও প্লাকার্ড নিয়ে জনসচেতনতা সৃষ্টি করা হয়।

সকাল ১১টায় ঢাকা শিশু হাসপাতালের মূল ভবনের নিচতলায় আনুষ্ঠানিকভারে ‘চাইল্ড এ্যাজমা সেন্টার’ উদ্বোধন করা হয়। এ্যাজমা রোগে শিশুদের বিশেষায়িত সেবা প্রদানের লক্ষ্যে এই সেন্টারটি চালু করা হয়েছে বলে জানানো হয়।

সকাল সাড়ে ১১টায় ঢাকা শিশু হালপাতালের বাংলাদেশ ইনস্টিটিউট অব চাইল্ড হেলথ-এর সভাকক্ষে বিশ্ব এ্যাজমা দিবস উপলক্ষে বিশেষ আলোচনা ও সায়েন্টিফিক সেশন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পেডিয়াট্রিক পালমনোলজি ফোরামের (বিপিপিএফ) প্রেসিডেন্ট প্রফেসর মো. আবিদ হোসেন মোল্লা’র সভাপতিত্বে আলোসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা শিশু হাসপাতালের পরিচালক প্রফেসর মঞ্জুর হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিপিপিএফ-এর প্রধান উপদেষ্টা প্রফেসর মো. রুহুল আমিন, বাংলাদেশ ইনস্টিটিউট অব চাইল্ড হেলথ-এর এ্যাকাডেমিক পরিচালক ও বাংলাদেশ পেডিয়াট্রিক এসোসিয়েশনের (বিপিএ) মহাসচিব প্রফেসর এম.এ.কে. আজাদ চৌধুরী এবং বাংলাদেশ লাং ফাউন্ডেশনের মহাসচিব প্রফেসর মো. আলী হোসেন।

সভায় স্বাগত বক্তব্য রাখেন বিপিপিএফ-এর মহাসচিব ডা. মো. আল-আমিন মৃধা। সংশিষ্ট বিষয়ের বিভিন্ন দিক উপস্থাপন করেন ঢাকা শিশু হাসপাতালের পেডিয়াট্রিক রেসপিরেটরি মেডিসিন বিভাগের সহযোগি অধ্যাপক ডা. জোৎনা আরা বেগম, আইসিডিডিআরবি’র আইসিইউ’র ক্লিনিক্যাল লিড ও বিপিপিএফ-এর সায়েন্টেফিক সেক্রেটারী ডা. মোহাম্মাদ জোবায়ের চিশতি ও ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালসের মার্কেটিং ম্যানেজার মো. নাজমুল হোসেন।