আকুথেরাপিস্ট ও আকুথেরাপি ট্রেইনার হিসেবে বেকারদের আত্মকর্মসংস্থানের উদ্যোগ নিয়েছে বঙ্গজ স্বচিকিৎসা পরিবার।
জানা গেছে, ওষুধ ছাড়া প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতির আকুপ্রেশারভিত্তিক সংগঠন বঙ্গজ স্বচিকিৎসা পরিবার অসহায় বেকারদের ‘আয় থেকে দায় শোধ’ নীতিতে আকুথেরাপিস্ট ও আকুপ্রেশার ট্রেইনারের প্রশিক্ষণ দেবে। তিন মাসের এই প্রশিক্ষণ শেষে আয় থেকে প্রশিক্ষণের ফি পরিশোধের সুযোগ দেওয়া হবে।
বঙ্গজ স্বচিকিৎসা পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করবেন আকুপ্রেশার চিকিৎসা পদ্ধতির পথিকৃৎ গবেষক সাগর সগীর।
প্রশিক্ষণে আগ্রহীরা রাজধানীর ৪৫, তোপখানা রোডের ট্রপিকানা টাওয়ারের দ্বিতীয় তলায় স্বচিকিৎসা সেবাকেন্দ্রে যোগাযোগ করতে পারেন। মোবাইল নম্বর : ০১৭১৭-৮৩২৯৫১, ০১৯৪২-৭৫৩৬৫৯।
এএইচ





