সিলেকশন গ্রেড, টাইমস্কেল বহাল ও বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত করার দাবি জানিয়েছে উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসারদের সংগঠন বাংলাদেশ ডিপ্লমা মেডিকেল এসোসিয়েশন (বিডিএমএ)।
সোমবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি ডা: মো: শামসুল হুদা।
বক্তব্যে তিনি বলেন, তিন বছর মেয়াদীকোর্সধারী ডিপ্লমা নার্স, ইঞ্জিনিয়ার পূর্বেই ২য় শ্রেণীর পদমর্যাদা ও বেতন স্কেলে ১১ তম থেকে ১০ তম গ্রেডে সকল সুযোগ সুবিধা ভোগ করে আসছে। অথচ আমরা চার বছর মেয়াদী কোর্স করেও এসব সুযোগ সুবিধা ও পদ ব্লক পোষ্ট হিসেবে রাখায় পদোন্নতি থেকে বঞ্চিত হচ্ছি। সিলেকশন গ্রেড ও টাইমস্কেল বাতিল করায় আমাদের ভেতরে চাপা ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। এতে আমরা আর্থিক ক্ষতির সম্মুখিন হচ্ছি ও বৈষম্যের শিকার হচ্ছি।
বর্তমানে স্বাস্থ্য অধিদফতরের অধীনে প্রায় ৫২০০ এবং পরিবার পরিকল্পনা অধিদফতরের অধীনে ২৫০০ জন উপ সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার সুনামের সাথে কাজ করছেন। সুবিধা বঞ্চিত এ সমাজের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সংগঠনের মহাসচিব সিরাজুল ইসলাম বাচ্চু, অতিরিক্ত মহা সচিব মো: আবুল হাসান, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন বাদল, অর্থ সম্পাদক আবুল কাশেম প্রমুখ।
এমএ/এআই
স্বাস্থ্য
সিলেকশন গ্রেড ও টাইমস্কেল বহাল রাখার দাবি
সিলেকশন গ্রেড, টাইমস্কেল বহাল ও বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত করার দাবি জানিয়েছে উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসারদের সংগঠন বাংলাদেশ ডিপ্লমা মেডিকেল এসোসিয়েশন (বিডিএমএ)।





