তিনি বলেন, স্বাস্থ্য খাতে পার্শ্ববর্তী ভারতসহ বিভিন্ন দেশের তুলনায় বাংলাদেশের খরচ অনেক কম। চিকিৎসায় আমাদের সফলতা অন্যদের জন্য অনুকরণীয়।

বুধবার (৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে স্বাস্থ্য অর্থনীতি ইউনিট আয়োজিত ‘বাংলাদেশ ন্যাশনাল হেলথ অ্যাকাউন্টস ১৯৯৭-২০২০’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি এসব তথ্য জানান।

এনামুল হক জানান, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যানুসারে, ২০২০ সালে দেশে প্রতি হাজারে শিশু মৃত্যুর হার ছিল ২৪.৩ শতাংশ এবং গড় আয়ু ছিল ৭২.৯ বছর। অন্যদিকে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের জন্য এই পরিসংখ্যান যথাক্রমে ৩০ এবং ৭২ বছর। ভারতের মাথাপিছু স্বাস্থ্য ব্যয় ৬৩.৭৫ ডলার হলেও আমাদের দেশে ব্যয় তার থেকে অনেক কম।

এনামুল হক আরও বলেন, সরকারের পরিকল্পনা রয়েছে ধাপে ধাপে সমাজের সকল শ্রেণির মানুষের জন্য সামাজিক স্বাস্থ্য বিমা/স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির মতো কার্যক্রম গ্রহণ করার।

অনুষ্ঠানে গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন বাংলাদেশ ন্যাশনাল হেলথ অ্যাকাউন্টস সেলের ফোকাল পারসন ডা. সুব্রত পাল। তিনি জানান, ২০২০ সালে ব্যক্তি পর্যায়ে খরচের মাধ্যমে বাংলাদেশে মোট স্বাস্থ্য ব্যয়ের প্রায় দুই-তৃতীয়াংশ (৬৮.৫%) ব্যয় সম্পন্ন হয়েছে, অন্যদিকে উন্নয়ন সহযোগী সংস্থা কর্তৃক ব্যয়ের পরিমাণ ৫ শতাংশ। ইতোপূর্বে প্রকাশিত বাংলাদেশ ন্যাশনাল হেলথ অ্যাকাউন্টসের তথ্য অনুসারে ২০১৫ সালে মোট স্বাস্থ্য ব্যয়ের মধ্যে সরকারি খাতের ব্যয় ছিল ২২.৮ শতাংশ; যা ২০২০ সালে সামান্য বৃদ্ধি পেয়ে ২৩.১ শতাংশে দাঁড়ায়।

এইচএম