শিশুদের প্রখর বুদ্ধিমত্তা এবং ভালো জ্ঞানের দক্ষতা পরিবারের উচ্চ আয় ও উচ্চ শিক্ষার সঙ্গে সম্পর্কযুক্ত হয়ে থাকে, আর এমনটাই জানালেন চিলড্রেন'স হসপিটাল লস এন্জলস এর সাবান রিসার্জ ইন্সটিটিউট ও কলম্বিয়া ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের একদল গবেষক।
ন্যাচার নিউরোসায়েন্স পত্রিকায় সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে সাউদার্ন ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির গবেষণার সহ-প্রধান এলিজাবেথ সোয়েল বলেন, 'আমরা শিশুদের জ্ঞানীয় কার্যক্রমে মস্তিষ্ক (গঠন) এবং পারিবারিক আয়ের প্রভাবের মধ্যে সম্পর্ক খুঁজে পেয়েছি।'
গবেষনায় আরো জানা যায়, বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্য থেকে ১০৯৯ জন বাড়ন্ত বালক এবং বালিকাকে নিয়ে এ গবেষণা করা হয়েছে। যাদের বয়স ৩ থেকে ২০ বছরের মধ্যে। দলটি গবেষণায় অংশ নেয়া শিশুদের পিতা-মাতার শিক্ষা ও আয়ের সঙ্গে তাদের মস্তিকের উপরিভাগ এবং জ্ঞানীয় পরীক্ষার ফলাফলের সঙ্গে তুলনা করেছেন।
গবেষকরা জানান, এটা ধারণা করা যুক্তি সঙ্গত মনে হতে পারে যে, পুষ্টি, শিশুযত্ন, স্কুল ইত্যাদিতে বেশি প্রাচুর্যতা মস্তিস্কের উন্নতির মাধ্যমে সক্ষমতা বৃদ্ধিতে পরোক্ষভাবে সহায়তা করে।
স্কুলে দুপুরে ভালো খাবার, উদ্বুদ্ধকরণ শিক্ষা এবং কমিউনিটি প্রোগ্রামের দ্বারা ব্যবধান লঙ্ঘন করা যেতে পারে। আর এ বিষয়টির উপর মূলত গবেষকরা বেশি জোর দিয়েছেন।
গবেষকরা বলেন, গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমরা প্রকাশ চাই সেটা এই নয় যে, আপনি যদি দরিদ্র হন তাহলে আপনার মস্তিস্ক খুব ছোট হবে এবং এখানে কিছুই নেই যা এ বিষয়ে কিছু করতে পারে। এটা চূড়ান্তভাবে কোন সংবাদ নয় বলেও তারা জানান।
এআর





