চলমান রাজনৈতিক সহিংসতায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি হওয়া ৫০ জন রোগীর মধ্যে ৮ জনের অবস্থা স্বাভাবিক তাই তাদের রিলিজ দেয়া হবে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
সোমবার দুপুর ১২টায় ঢাকা মেডিকেল হাসপাতালের বার্ণ ইউনিটের তৃতীয় তলায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্লাস্টিক সার্জারি বিভাগের অধ্যাপক ডা. সাজ্জাদ হোসাইন খন্দকার।
সংবাদ সম্মেলনে জানানো হয়, চলমান রাজনৈতিক সহিংসতায় ঢাকা মেডিকেল হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি ৫০ জনের মধ্যে ৮ জনের অবস্থা এখন উন্নতি হয়েছে তাই তাদের আজ রিলিজ দেয়া হবে। যাদেরকে রিলিজ দেয়া হবে তাদের মধ্যে যাত্রাবাড়ী সহিংসতার শিকার ৪ জন আছে।
তারা হলেন জয়নাল, শহিদুল মোরশেদ, তানভির এছাড়া যাদের ছাড়া হবে তারা হলো টিটু, সালাউদ্দিন ও স্বপ্না।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) থাকা ৬ জনের মধ্যে দু'জনের অবস্থার উন্নতি হয়েছে তদেরকে এসডিতে আনা হবে এবং এসডি থেকে দু'জনকে আইসিইউতে নেয়া হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডা. সামন্ত লাল সেন বলেন, আমাদেল এই পরিস্থিতি মোকাবেলায় যেখানে ডাক্তার দরকার প্রায় ২০০ জন সেখানে আমাদের আছে মাত্র ১৭ জন এবং ঢাকা মেডিকেল থেকে আনা হয়েছে ছয় জন।
তিনি বলেন, আমরা সরকারের কাছে ডাক্তার নিয়োগের জন্য আবেদন করেছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, গাজী টেলিভিশনের চেয়ারম্যান গাজী গোলাম দস্তগীর এমপি ডা. পার্থ সংকর পাল, ডা. আবুল কালাম ও ডা. তানভীর আহম্মেদ।
এএস/ এআর





