ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তিন পা নিয়ে জন্ম নেয়া এক মানব শিশু ভর্তি হয়েছে। গত ১৭ মার্চ বিকাল সাড়ে ৫টায় গাজীপুরের সুলতান হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে শিশুটির জন্ম।
শিশুটির বাবা মো. আসাদ ও মা শিমু আক্তারের গ্রামের বাড়ি কুড়িগ্রামের বুড়িগঙ্গা উপজেলার দক্ষিণ বলডাঙ্গায় গ্রামে। তারা গাজীপুরের বোর্ডবাজার এলাকায় থাকেন। আসাদ একটি সোয়েটার কারখানায় কাজ করেন।
শিশুটির বাবা আসাদ জানান, শিশুর স্বাভাবিক দু'টি পা ছাড়াও পেটের নিচ থেকে পা আকারে আরো একটি ছোট পা নিয়ে জন্মেছে। জন্মের পরই শিশুটিকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়।
ঢামেক হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে তার চিকিৎসার ব্যাপারে চিকিৎসকরা একটি মেডিকেল টিম গঠন করেছেন। এখন শিশুটির পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। শিশুটি ঢামেকের শিশু ওয়ার্ডে ড. শরিফুল আলমের তত্ত্বাবধানে রয়েছে।
[b]ঢাকা, ২২ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এআর
[/b]
স্বাস্থ্য
তিন পা ওয়ালা শিশুর জন্ম
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তিন পা নিয়ে জন্ম নেয়া এক মানব শিশু ভর্তি হয়েছে। গত ১৭ মার্চ বিকাল সাড়ে ৫টায় গাজীপুরের সুলতান হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে শিশুটির জন্ম।