২০১৫ সালের জানুয়ারির মধ্যেই টাঙ্গাইল মেডিক্যাল কলেজের যাত্রা শুরু হবে বলে ঘোষণা দিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। ২৫০ শয্যা বিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতাল উদ্বোধন কালে এমন ঘোষণা দেন তিনি।
হাসপাতালে রোগীদের যথাযথ দেখাশোনার নির্দেশ দিয়ে নাসিম বলেন, গরীব ও দুস্থদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সরকার যা প্রয়োজন তাই করবে।
ডাক্তারদের দায়িত্বে অবহেলার প্রতি হুশিয়ারি উচ্চারণ করে মন্ত্রী বলেন, রোগীদের প্রয়োজনীয় সেবা দেন এবং হাসপাতালে উপস্থিত থাকেন। এর ব্যতয় ঘটলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. নুর মোহাম্মদের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মো. ফজলুর রহমান খান ফারুক,জেলা প্রশাসক মো. আনিছুর রজমান মিঞা,পৌর মেয়র সহিদুর রহমান খান মুক্তি,জেলা সিভিল সার্জন ও বিএম এর সভাপতি ডা. সৈয়দ ইবনে সাইদ ও বিএমএ'র সাধারণ সম্পাদক ডা. শহিদুল্লাহ কায়সার প্রমুখ।
[b]ঢাকা, ১৭ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]