হোমিও চিকিৎসাকে আরো আধুনিকায়ন করার লক্ষে উদযাপিত হয়েছে হোমিও পেশাজীবী সমিতির (হোপেস) এর ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী ও আন্তর্জাতিক সেমিনার-২০১৬।

আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) তে হোমিও পেশাজীবী সমিতি (হোপেস) বাংলাদেশের ১৯ দফা দাবীতে এ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়।

অনুষ্ঠানে হোমিও পেশাজীবী সমিতির (হোপেস) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বাংলা টাইম ২৪ ডটকম এর সম্মানীত সত্ত্বাধিকারী ও চেয়ারম্যান ডাঃ মোঃ ইউসুফ আলী (অনিম)কে ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চেন্সেলর (ভিসি) বলেন, বিশ্বের সাথে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আধুনিক হোমিও চিকিৎসা এগিয়ে যাচ্ছে। বাংলাদেশে হোপসের নের্তৃবৃন্দরা এ চিকিৎসাকে আরো আধুনিক করার প্রত্যয়ে আন্দোলন করে যাচ্ছে।

হোমিও পেশাজীবী সমিতির (হোপেস) সভাপতি ডা: আব্দুর রাজ্জাক তালুকদার বলেন, আমরা বর্তমানে আধুনিক হোমিও চিকিৎসার জন্য সারা বাংলাদেশে ৩৭টি হোমিও মেডিকেল হাসপাতাল স্থাপন করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন করবো। যাতে করে সাধারণ মানুষের কাছে হোমিও চিকিৎসা পৌছে যেতে পারে।

তিনি আরো বলেন, ১৯৮৬ সালে বর্তমান সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে হোমিওপ্যাথী চিকিৎসা চালু করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরে ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হোমিও প্যাথিক মেডিকেল স্থাপন করেন।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডাঃ আ আ ম স আরেফিন সিদ্দিক,সাংসদ মঈনউদ্দীন খান বাদল(এমপি), ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের অধ্যাপক আব্দুল মান্নান, এ কে এম শাহজাহান কামাল(এমপি) ছাড়া আরও নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ।

হোপেস বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদক মুস্তাফা ইকবাল চৌধুরী (অর্ফিয়াস) এবং হোপেস বাংলাদেশ ঢাকা মহানগর কমিটির সভাপতি ডা: মোঃ আবু তালেব মোল্লা ও সাধারন সম্পাদক ডা: এস এম মনিরুজ্জামান সহ সকল ইউনিটের । তারা সকলেই প্রতিষ্ঠা বার্ষিকী ও আন্তর্জাতিক সেমিনারের সফলতা কামনা করে বক্তব্য প্রদান করেন।

উল্লেখ্য, হোপেস বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির ৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও আন্তর্জাতিক সেমিনার সম্পর্কে একটি বিশদ আলোচনা সভার আয়োজন করা হয়।

এবি