লাইফস্প্রিং একটি মানসিক স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। সেই লক্ষ্যে আগামী ৩রা ফেব্রুয়ারী ২০১৭ রাজধানীর মাইডাস ফিন্যান্সিং অডিটোরিয়াম লিমিটেডে ‘ব্রেক দ্য শ্যাকেলস’ শিরোনামে একটি সেমিনারের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি চলবে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।
লাইফস্প্রিং এর প্রেসিডেন্ট ইয়াহিয়া আমিন জানান, আমাদের সামগ্রিক কার্যক্রম এবং উদ্যোগের উদ্দেশ্য হচ্ছে মানসিক স্বাস্থ্য নিয়ে সঠিক ধারণা ছড়িয়ে দেয়া এবং মানসিক সমস্যা প্রতিরোধ ও প্রতিকারে এগিয়ে আসা। যথাযথ শিক্ষা ও গবেষণার মাধ্যমে মানসিক অসুস্থতার বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলা।
লাইফস্প্রিং কাজ করবে সেই তরুণটির জন্য যে হয়ত ড্রাগ, ইন্টারনেট কিংবা পর্ণগ্রাফির নেশায় বুঁদ হয়ে আছে। পাশাপাশি সেই তরুন বা তরুণীটির সাথে যে প্রতিদিন হয়ত একটু একটু করে হারাচ্ছে তার আত্মমর্যাদা বোধ, হারাচ্ছে তার জীবনের লক্ষ্য।
লাইফস্প্রিং কথা বলবে সেই কাপলটির সাথে, শত চেষ্টার পরেও যে সম্পর্কটি আজ ভাঙ্গনের দিন গুনছে। সেই সাথে হাত বাড়াবে সেই গৃহবধূটির জন্য যিনি অপার সম্ভাবনার আঁধার হয়েও আজ নিজেকে গুরুত্বহীন ভাবছেন।
আটপৌরে দিন শেষে ঘর্মাক্ত হয়ে বাড়ি ফেরা সেই মধ্যবয়স্ক মানুষটির জন্য – এত কিছুর পরেও যিনি আজ জীবনের হিসাব মিলাতে পারেন না। লাইফস্প্রিং এগিয়ে যাবে সেই parents দের কাছে যারা দিন শেষে ভাবেন – “ আমার parenting এই কি তাহলে ভুল ছিল ?’
আগামী দিনের একজন আত্মপ্রত্যয়ী মানুষ সৃষ্টির লক্ষে লাইফস্প্রিং কথা বলবে অফুরন্ত সম্ভাবনাময় আজকের সেই ছোট্ট শিশুটির সাথে – একটি সুপরিকল্পিত পরিচ্ছন্ন মানসিক বিকাশ যার জন্মগত অধিকার। লাইফস্প্রিং শুনবে আপনার কথা, আপনার গল্প।
লাইফস্প্রিং একটি সুন্দর আগামীর স্বপ্ন দেখে। মানসিক স্বাস্থ্যকে সার্বিক সুস্বাস্থ্যের কেন্দ্রবিন্দু বলে মনে করে। বিশ্বাস করে মানসিক স্বাস্থ্যকে পাশ কাটিয়ে নয় বরং মানসিক স্বাস্থ্যের যত্ন নেয়ার মাধ্যমেই বদলে যেতে পারে একেকটি জীবন, তৈরি হতে পারে একেকটি নতুন সম্ভাবনা, একেকটি নতুন গল্প।
এমনই হাজারও গল্প সৃষ্টির লক্ষ্যেই লাইফস্প্রিং এর পথচলা। লাইফস্প্রিং এর আসন্ন অনুষ্ঠান ‘ব্রেকিং দ্য শ্যাকেলস’ আমাদের এই উদ্দেশ্য পূরণের পথেই একটি ধাপ।
আয়োজনটিতে উপস্থিত থাকবেন বাংলাদেশের স্বনামধন্য মনোরোগ বিশেষজ্ঞগণ। প্রফেসর ডঃ ঝুনু শামসুন নাহার (চেয়ারম্যান, মনোরোগবিদ্যা বিভাগ, বিএসএমএমইউ), প্রফেসর ডঃ মোহিত কামাল (মনঃসমীক্ষণ বিভাগ, জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউট ও হাসপাতাল (NIMH)), মনোরোগবিদ ডঃ মেখলা সরকার (সহকারী অধ্যাপক, মনোরোগবিদ্যা বিভাগ, জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউট ও হাসপাতাল (NIMH)), প্রমুখ উপস্থিত থাকবেন তাঁদের গভীর জ্ঞান ও অভিজ্ঞতা লব্ধ বক্তব্য প্রদানের জন্য।
অনুষ্ঠানে আরও উপস্থিত থাকছেন জনাব তাজদিন হাসান (মার্কেটিং প্রধান, দ্য ডেইলি স্টার), ডঃ সুষমা রেজা রাখি (চিফ ইন্সপাইরেশনাল অফিসার)।
এমএনজে





