কানাডার একদল মনোবিজ্ঞানীর নতুন এক গবেষণায় জানা গেছে, জ্ঞানগর্ভ কাজে পুরোনো প্রাপ্তবয়স্কদের মস্তিষ্ক বিকালের থেকে সকালে ভালো কাজ করে।
গবেষণায় ১৯-৩০ বছর বয়সী ১৬ জন এবং ৬০-৮২ বছর বয়সী ১৬ ব্যক্তিকে নিয়ে কাজ করে তারা দেখান দিনের বিভিন্ন সময় এই মস্তিষ্ক ভিন্নভাবে কাজ করে।
পরীক্ষার অংশ হিসেবে বিকাল ১-৫টা পর্যন্ত স্বরণ শক্তির পরীক্ষা নেয়া হয়। কম্পিউটারে ছবি এবং শব্দ দেখানোর মাধ্যমে তাদের মূল্যায়ন করা হয়। পরীক্ষায় ছবির সাথে কিছু অপ্রাসঙ্গিক শব্দ এবং অপ্রাসঙ্গিক শব্দের সাথে কিছু ছবি দেখানো হয়।
পরীক্ষার সময় অংশগ্রহণকারীদের মস্তিষ্ক এফএমআরআই'র (মস্তিষ্ক কিভাবে কাজ করছে তা যন্ত্রের মাধ্যমে দেখা) মাধ্যমে খুঁটিয়ে দেখা হয়। যাতে করে বুঝা যায় মস্তিষ্কের কোন অংশ কিভাবে কাজ করছে তা দেখা যায়।
সেখানে দেখা যায়, " বিকালে তরুণ মস্তিষ্ক পুরোনো মস্তিষ্কের থেকে বেশি মনোযোগী। কিন্তু সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ১০টার মধ্যে সেসব পুরোনো মস্তিষ্কের ধারণ ক্ষমতা অনেক বেশি।"
গবেষণার প্রধান জন এনডারসন বলেন, "সকাল বেলা পুরোনো মস্তিষ্কের ধারণ ক্ষমতা তরুণ মস্তিষ্কের থেকে অনেক বেশি কিন্তু বিকাল বেলা এর ভিন্নতা লক্ষ্য করা গেছে।"
ঢাকা, ১২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





