সরকারি হিসেবে বাংলাদেশে এইচআইভি আক্রান্ত রোগীর সংখ্যা ৪ হাজার ১৪৩ জন।

বৃহস্পতিবার জাতীয় সংসদে নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য মো. ইসরাফিল আলমের করা এক প্রশ্নের জবাবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম এ তথ্য জানান।

এই সংক্রামক রোগ প্রতিরোধে সরকারের এনএএসপি প্রোগ্রামে আক্রান্ত ব্যক্তিদের জন্য সেবা কার্যক্রম বাস্তবায়ন করছে। এ কর্মসূচীতে ২৭টি জেলার ৬৮টি সেবাকেন্দ্রে ২০ হাজারেরও বেশি মানুষকে সেবা দেওয়া হয়েছে।

এছাড়া ঢাকায় মাদকসেবীদের মাদক মুক্ত করার জন্য দু’টি কেন্দ্র পরিচালিত হচ্ছে বলেও জানান মন্ত্রী।

এমএম