মালয়েশিয়া হেলথকেয়ার ট্রাভেল কাউন্সিলএম.এইচ.টি.সি ও জিডি অ্যাসিস্ট লিমিটেডের যৌথ উদ্যোগে শনিবার থেকে ঢাকায়শুরু হচ্ছে সপ্তাহব্যাপী মালয়েশিয়া হেলথকেয়ার উইক-২০১৫।

শনিবারজাতীয় প্রেসক্লাবে মালয়েশিয়া হেলথকেয়ার ট্রাভেল কাউন্সিলের জেনারেল ম্যানেজার সুরাইয়ানি আবদুল হামিদ সংবাদ সম্মেলনে সপ্তাহব্যাপী এঅনুষ্ঠানের উদ্বোধন করেন।

সুরাইয়ানি আবদুল হামিদবলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আন্তর্জাতিক হেলথকেয়ার ট্রাভেলে মালায়েশিয়াএক অনন্য উচ্চতা অর্জন করেছে। যার মূলে রয়েছে স্বাস্থ্যসেবার উৎকৃষ্ট মান, সহজগম্যতা এবং সাধারণের ব্যয়সীমার মধ্যে চিকিৎসাসেবা।

ফারাজানা চৌধুরি বলেন, চিকিৎসাসেবা নিতে মালেশিয়া ভ্রমণে ইচ্ছুক বাংলাদেশীদের মধ্যে সচেতনতা বৃদ্ধিত 'ডিজি এ্যাস্টি লিমিটেড' কাজ করে যাচ্ছে। শিগরির মালেশিয়া মেডিক্যাল ট্যুরিজম বিশ্বে এক নম্বর অবস্থানে চলে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সপ্তাহব্যাপি হেলথকেয়ার উইক চলবে, ১০ তারিখ জাতীয় প্রেস ক্লাবের সামনে র‌্যালি, এবং একই দিনে কেপিজে স্বাস্থ্য বিশেষজ্ঞ দ্বারা স্বাস্থ্য বিষয়ক পরামর্শ চলবে ক্যাটেড কলেজ ক্লাবে বিশেষজ্ঞ দ্বারা ফ্রি হেলথ ক্যাম্প হবে।

১১-১৬ অক্টোবর যোগ ব্যায়াম এবং প্রাথমিক স্বাস্থ্য কাঠামো বিষয়ক পরামর্শ সকাল ৭টা থেকে ৯ টা পর্যন্ত। গুলমান পার্ক ১১ অক্টোবর, বারিধারা পার্কে ১২ অক্টোবর, ধানমন্ডি পার্কে ১৩ অক্টোবর এবং রমনা পার্কে ১৫ অক্টোবর এ ক্যাম্প চলবে।

১৫-১৭ অক্টোবর সুকেস মালেশিয়া ২০১৫ প্রদর্শনী সোনারগাঁ হোটেলের বলরুমে বেলা ১০টায় অনুষ্ঠিত হবে। এবং কেপিজে স্বাস্থ্য বিশেষজ্ঞ দ্বারা স্বাস্থ্য,হার্ট বিষয়ক পরামর্শ দেয়া হবে।

ন্যাশনাল হৃদরোগ ইস্টিটিউট এর বিশেষজ্ঞ দ্বারা স্বাস্থ্য বিষয়ক পরামর্শ ১৫ অক্টোবর এমএইচ শমরিতা হাসপাতালে বিকাল ৫-৮:৩০টায় অনুষ্ঠিত হবে।

১৬ অক্টোবর বেলা ১০টায় আবার রমনা পার্কে ক্যাম্প হবে শিশু অধিকার বঞ্চিতদের নিয়ে দাতব্য মূলক অনুষ্ঠান হবে। সবশেষে ১৭ তারিখে সকার ১০টায় গণস্বাস্থ্য বিষয়ক সেমিনার সোনারঁগা হোটেলে অনুষ্ঠিত হবে।

এমএ