ব্রিটেনে সত্তরের দশকের তুলনায় বর্তমানে ত্বকের ক্যান্সার অন্তত পাঁচগুণ বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি এক গবেষণায় এ তথ্য জানানো হয়েছে। সোমবার এ খবর জানিয়েছে বিবিসি।
ব্রিটেনের 'ক্যান্সার রিসার্চ ইউকে' (সিআরইউকে) নামক প্রতিষ্ঠান জানিয়েছে, ১৯৭০ এর দশকের মাঝামাঝি সময়ে যেখানে ১৮০০ জন ত্বকের ক্যান্সারে আক্রান্ত হন; সেখানে বর্তমানে ১৩ হাজারেরও বেশি ব্রিটিশ নাগরিক এই ক্যান্সারে আক্রান্ত হচ্ছে।
ত্বকের ক্যান্সার বৃদ্ধির কারণ হিসেবে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ষাট ও সত্তরের দশকের তুলনায় ইউরোপের বিভিন্ন দেশে ব্রিটিশ নাগরিকদের ভ্রমণের হার বৃদ্ধি পেয়েছে। আর ভ্রমণে গিয়ে শ্বেতাঙ্গ ব্রিটিশ পর্যটকেরা সূর্যস্নান (সানবেড) করে থাকেন চামড়া গাঢ় করার জন্য। আর এতে সূর্যের ক্ষতিকর অতিবেগুনী রশ্মি ত্বকের ক্যান্সারের জন্য দায়ী।
ক্যান্সারের বিভিন্ন প্রকারভেদের মধ্যে ত্বকের ক্যান্সার অন্যতম ভয়াবহ রকমের। ক্যান্সারের ধরনগুলোর মধ্যে এটির অবস্থান এখন পাঁচ নম্বরে। ব্রিটেনে প্রতিবছর দুই হাজারেরও বেশি মানুষ ত্বকের ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন।
সিআরইউকে'র গবেষণায় আরো জানানো হয়েছে, সত্তরের দশকের মাঝামাঝি সময়ে যেখানে প্রতি লাখে তিন জন ত্বকের ক্যান্সারে আক্রান্ত হতেন, এখন সেখানে প্রতি লাখে ১৭ জন এই ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। সূত্র: বিবিসি
[b]ঢাকা, ২১ এপ্রিল (টাইমনিউজবিডি) //এমএ [/b]
স্বাস্থ্য
ব্রিটেনে ত্বকের ক্যান্সার বেড়েছে পাঁচ গুণ
ব্রিটেনে সত্তরের দশকের তুলনায় বর্তমানে ত্বকের ক্যান্সার অন্তত পাঁচগুণ বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি এক গবেষণায় এ তথ্য জানানো হয়েছে। সোমবার এ খবর জানিয়েছে বিবিসি।





