চোখের দেখায় না ধরা পড়লেও শতকরা ৬০ জন মানুষের ব্রাশেই মলের মতো জীবাণুর উপস্থিতি লক্ষ্য করা গেছে। সম্প্রতি ক্যুইনিপিয়াক বিশ্ববিদ্যালয়ের গবেষণায় এ তথ্য ওঠে এসেছে।
গবেষণায় দেখা গেছে, প্রতিদিন ব্রাশ করার সময় মুখে জমে থাকা খাবারের কণা এবং মুখগহ্বরের মাইক্রোস্ক্র্যাপ জমা হয় ব্রাশের ব্রিসিলের গোড়ায়- যা জমে জমে বিষ্ঠারই অন্যরূপ হয়ে ওঠে। এর থেকে যে জীবাণু জন্ম নেয় তা মলে থাকে। স্ট্যাফিলোকোকাস অরেসাস, হার্পিসের মতো জীবাণু কখন যে আপনার ব্রাশে বাসা বাঁধছে তা নিজেও জানতে পারছেন না।
গবেষণায় আরও জানা গেছে, এ জীবাণু থেকে হেপাটাইটিসের মতো রোগও হতে পারে। অধ্যাপক লরেন অ্যালবার জানাচ্ছেন, যারা ব্রাশে ক্যাপ ব্যবহার করেন তারা জানতেও পারছেন না এতে জীবাণুর স্বর্গরাজ্য তৈরি হয়। কারণ এতে দীর্ঘক্ষণ ব্রিসিল ভিজে থাকে।
তিনি জানান, মাসখানেক অন্তর ব্রাশ পাল্টে নেয়াই বুদ্ধিমানের কাজ। ব্রাশ করার পরে তা ভালো করে ধুয়ে নেয়াও খুব জরুরি। সপ্তাহে অন্তত একবার মাউথওয়াশ দিয়ে ব্রাশ ডুবিয়ে রাখুন। এতে নিচে জমে থাকা ময়লা অনেকটা পরিষ্কার হবেসুত্র:ওয়েবসাইট।
এমএইচ





