সুস্বাস্থ্যকর জীবন নিশ্চিত করতে উচ্চ রক্তচাপ কমানোর বিকল্প নেই। উচ্চ রক্তচাপে হার্ট অ্যাটাক, স্ট্রোক, কিডনির সমস্যা, দৃষ্টিশক্তি কমে যাওয়া এবং বিপাকীয় সিন্ড্রোমসহ নানা সমস্যা দেখা দেয়। ওষুধের মাধ্যমে এটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তবে এমন কিছু মসলা জাতীয় খাবার আছে যা উচ্চ রক্তচাপকে সহজেই নিয়ন্ত্রণে রাখতে পারে।
জেনে নিন উচ্চ রক্তচাপ কমানো সেসব মসলার কথা:
রসুনঃ প্রতিদিনের খাদ্য তালিকায় রসুন একটি সাধারণ খাবার। রসুনে অ্যালিসিন নামে একটি উপাদান রয়েছে যা উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে।
পেঁয়াজঃ পেঁয়াজ অ্যান্টিঅক্সিডেন্ট ফ্লাভোনল এবং কুয়ারসেটিনের ভালো উৎস। পরীক্ষায় দেখা গেছে, যারা প্রতিদিন পেঁয়াজ খান তাদের ডায়াস্টোলিক ও সিস্টোলিক চাপ কম। এছাড়াও পেঁয়াজ খেলে হার্ট ভালো থাকে এবং চাপ কমে যায়।
দারুচিনি:
প্রতিদিনের খাদ্যাভাসে দারুচিনি রাখলে, এটাও উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। ডায়াবেটিস রোগীর ক্ষেত্রেও এটি ভালো কাজ করে। সকালের নাস্তা কিংবা কফির সাথে দারুচিনি খাওয়া যায়। তরকারিতে সুগন্ধ বাড়াতেও এর বিকল্প নেই।
পুদিনা:
ঔষধি গুণে ভরপুর পুদিনা পাতা। এর পাতায় নির্দিষ্ট পরিমাণে কারভাক্রোল রয়েছে যা ধমনীর চাপ, সিস্টোল ও ডায়াস্টোলিক চাপ হার্ট অ্যাটার্কের মতো সমস্যা কমিয়ে দেয়। পাশাপাশি এটি উচ্চ রক্তচাপ কমাতেও সাহায্য করে। স্যুপ ও সালাদের সাথে পুদিনা পাতা খেতে পারেন।
অলিভ অয়েল:
সালাদকে সুস্বাদু করতে ব্যবহৃত অলিভ ওয়েলও কিন্তু উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। তাই প্রতিদিনের খাদ্যতালিকায় এটা রাখা উচিত।
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে প্রতিদিনের খাদ্য তালিকায় এসব খাবার রাখার বিকল্প নেই। এগুলো শুধু আপনার খাবারের স্বাদই বাড়াবে না, স্বাস্থ্যকেও ভালো রাখবে।
ইআর





