‘করণিক’ ক্রটির কারণে আয়ুর্বেদিক, ইউনানী ও ভেষজ ঔষধ সামগ্রী উৎপাদন পর্যায়ে ভ্যাট আরোপের আদেশ জারি হয়েছিল।

এমন ভুল সংশোধনে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে পুনরায় বিশেষ আদেশ জারি করা হয়েছে। এনবিআরের উর্ধ্বতন একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২ জুন প্রস্তাবিত বাজেটে আয়ুর্বেদিক, ইউনানী ও ভেষজ ঔষধ সামগ্রী উৎপাদন পর্যায়ে ভ্যাট আরোপের বিষয়ে বলা হয়েছিল। সম্প্রতি এনবিআর থেকে ওই ভুল সংশোধন করে পুনরায় এসআরও ইস্যু করা হয়।

এনবিআরের মূসক আইন ও বিধি শাখার দ্বিতীয় সচিব মো. মশিউর রহমান স্বাক্ষরিত ওই বিশেষ আদেশে বলা হয়েছে, করণিক ক্রটির কারণে উক্ত পণ্যসমূহের অব্যাহতির বিষয়টি প্রজ্ঞাপণ এসআরও নং-১৭৬-আইন/২০১৬/৭৫২-মূসকে অন্তর্ভূক্ত হয়নি। যদিও ২০১৫ সালের ১ জুলাই তারিখে আয়ুর্বেদিক, ইউনানী ও ভেষজ ঔষধ সামগ্রী উৎপাদন পর্যায়ে ভ্যাট হতে অব্যাহতি দিলে দিয়ে আদেশ (এসআরও নং-২১৭-আইন/২০১৫/৭৩৬-মূসক) জারি করা হয়েছিল। যা বর্তমানেও বহাল রয়েছে। তাই উল্লেখিত পণ্যসমূহকে ভ্যাট হতে অব্যাহতি প্রদান করা আবশ্যক।

যেহেতু, এনবিআর মূসক আইন ১৯৯১ এর ১৪ ধারার উপধারা (২) এ প্রদত্ব ক্ষমতাবলে আয়ুবের্দিক, ইউনানী ও ভেষজ ঔষধ সামগ্রীর পণ্যসমূহকে উৎপাদন পর্যায়ে ভ্যাট হইতে অব্যাহতি প্রদান করা হয়েছে। একই সঙ্গে জনস্বার্থে এই আদেশ ২ জুন তারিখ হতে কার্য্কর হয়েছে বলেও গণ্য হবে।

এমআইএস