ভূমধ্যসাগরে ভেসে আসা অভিবাসীদের গ্রহণ করার জন্য অর্থ প্রদান করবে ইউরোপীয় কমিশন। অভিবাসীদের আশ্রয় প্রদানে ইউরোপীয় সরকারদের উদ্বুদ্ধ করতেই এমন পদক্ষেপ নিয়েছে কমিশন।
উল্লেখ্য, সম্প্রতি ইতালির নতুন সরকার অভিবাসীদের জন্য তাদের বন্দরগুলো বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে। এমতাবস্থায় অন্যান্য সরকারদের অভিবাসীদের গ্রহণ করতে ইচ্ছুক করে তুলতেই কমিশনের এই নতুন উদ্যোগ। খবর আল জাজিরার।
মঙ্গলবার প্রকাশিত এক প্রস্তাবনায় কমিশন জানায়, ইউরোপিয়ান ইউনিয়নের(ইইউ) যেকোনো দেশকে প্রত্যেকে অভিবাসী গ্রহণ করার জন্য ৬ হাজার ইউরো দেওয়া হবে। পাশাপাশি তাদের গ্রহণের প্রক্রিয়ায় যে খরচ হবে তাও বহন করবে কমিশন।
কমিশনের নতুন এই উদ্যোগকে খুবই নগণ্য বলে আখ্যায়িত করেছেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও সালভেনি।
তিনি বলেন, আমরা কোন দাতব্য অনুদান খুঁজছি না। সকল আশ্রয়প্রার্থীর জন্য ইতালির করদাতাদের ৪০ হাজার থেকে ৫০ হাজার ইউরো খরচ হয়। ব্রাসেলস, চাইলে তাদের অনুদান তাদের কাছেই রাখতে পারে। আমরা অর্থ চাই না, আমরা সম্মান চাই।
জেড





