পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বৃহস্পতিবার তিনি ভ্যাটিকান সিটিতে গিয়ে পোপের সঙ্গে সাক্ষাৎ করেন। পোপ ফ্রান্সিসের সঙ্গে এটিই তার প্রথম সাক্ষাৎ। খবর বিবিসির।
ইউক্রেন বিষয়ে আলোচনার জন্য ওবামা এখন ইউরোপ সফরে রয়েছেন। এ ব্যাপারে তিনি গত তিন দিন ধরে ইউরোপীয় ইউনিয়েনের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করেছেন। এ লক্ষ্যে তিনি নেদারল্যান্ডস ও ব্রাসেলস সফর করেন।
ক্রিমিয়াকে রাশিয়াতে অন্তর্ভূক্তি নিয়ে পশ্চিামাদের সঙ্গে রাশিয়ার উত্তেজনা বেড়েই চলেছে। ওবামা ঘোষণা করেছেন, রাশিয়ার উপর অবরোধ আরো জোরদার করা হবে। ইউরোপীয় ইউনিয়নের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনার পর তিনি এ ঘোষণা দেন।
প্রসঙ্গত, ইউক্রেনের কৃষ্ণ সাগরীয় উপদ্বীপ ক্রিমিয়াকে রাশিয়া তার নিজের অংশ হিসেবে অন্তর্ভূক্ত করে নেয়ার পর উত্তেজনা বৃদ্ধি পায়। এক গণভোটের মাধ্যমে ক্রিমিয়া রাশিয়ার সঙ্গে যোগ দেয়। ক্রিমিয়াতে রুশরা জাতিগতভাবে সংখ্যাগরিষ্ঠ হওয়ায় সহজেই রাশিয়ার তার পক্ষে ম্যান্ডেট পায়। কিন্তু পশ্চিমা বিশ্ব ক্রিমিয়ার রাশিয়াতে অন্তর্ভূক্তিকে অবৈধ বলে ঘোষণা করেছে। সূত্র: বিবিসি
[b]ঢাকা, ২৭ মার্চ (টাইমনিউজবিডি) //এমএ [/b]
আন্তর্জাতিক
পোপের সঙ্গে ওবামার প্রথম সাক্ষাৎ
পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বৃহস্পতিবার তিনি ভ্যাটিকান সিটিতে গিয়ে পোপের সঙ্গে সাক্ষাৎ করেন। পোপ ফ্রান্সিসের সঙ্গে এটিই তার প্রথম সাক্ষাৎ। খবর বিবিসির। ইউক্রেন বিষয়ে আলোচনার জন্য ওবামা এখন ইউরোপ সফরে রয়েছেন।





