অধিকৃত পশ্চিমতীরে বৃহস্পতিবার ইসরাইলি নিরাপত্তা বাহিনীর নির্যাতনে এক ফিলিস্তিনি যুবক নিহত হয়েছেন।
ফিলিস্তিনি সংবাদ সংস্থা মান জানায়, ইয়াসিন ওমর আল সারাদিহ নামে ৩৩ বছর বয়সী ওই যুবককে ইসরাইলি নিরাপত্তা বাহিনী আটক করে কারাগারে নেয়ার কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়।
ইসরাইলি নিরাপত্তা বাহিনী জানিয়েছি, সন্দেহভাজনদের আটক করতে আমরা শহরটিতে একটি অভিযান পরিচালনা করেছি।
তারা এর বেশি কিছু জানায়নি।
তবে টাইমস অব ইসরাইলের এক ভিডিওতে দেখা গেছে, সেনারা ওই ফিলিস্তিনি যুবককে লাথি মারছে, অস্ত্র দিয়ে নির্মমভাবে পেটাচ্ছে। এর পরই তার নিহত হওয়ার খবর আসে।
ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে, মাথায় প্রচণ্ড আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে। তাকে নির্মম নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছে।
এসএম
আরও পড়ুন……





