সুস্থ ও বিজ্ঞানসম্মত যৌন শিক্ষার পাঠ দিয়ে নজির গড়ল বিশ্বে শীর্ষ বিদ্যাপীঠ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের তরফে পায়ুসঙ্গমের ওপর এক সেমিনারের আয়োজন করা হয়।"বিকল্প সঙ্গমের"বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় সভায়।

ছাত্র-ছাত্রীদের যৌনতার খুঁটিনাটি সম্পর্কে সচেতন করতে প্রতি বছরহার্ভার্ডে ‘যৌন সপ্তাহ’ পালন করা হয়। এ বছর যৌনতা বিষয়ক কর্মশালায় বহুবিতর্কিত পায়ুসঙ্গম নিয়ে বিশ্লেষণ ও ব্যাখ্যার আয়োজন করেছিলেনবিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা।

জানা গেছে, সভায় পায়ুর গঠনতন্ত্র এবং স্বাস্থ্য বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া এই ধরণের যৌন মিলনে কিভাবে সর্বাধিক সুখ লাভ করা যায়, সেই বিষয়েও কর্মশালায় অংশগ্রহণকারীরা মত বিনিময় করেন।

তা ছাড়া, সঙ্গীর কাছে কী উপায়ে এই ধরনের যৌনতার প্রস্তাব দেয়া যায়, পায়ুমৈথুনের উপযোগী সেক্স-টয় ইত্যাদি বিষয়ে বিবিধ আলোচনা হয় বলে জানা গেছে।

ওয়ার্কশপ চালু করার বিজ্ঞপ্তিতে উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছিল, ‘মানুষের মনে পায়ুসঙ্গম সংক্রান্ত ভ্রান্তি দূর করতে, এবং এই বিষয়ে বিশ্লেষণাত্মক তথ্য দিতেই এই কর্মশালার আয়োজন করা হয়েছে।’

তবে ঐতিহ্যবাহীী হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে এমন বিতর্কিত বিষয়ের উপর কর্মশালার আয়োজনকরা নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন পড়ুয়াদেরই একাংশ।

এক ছাত্র সাফ জানিয়েছেন, "হার্ভার্ডের মতো বিশ্বখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা করার মতো আর কোনো বিষয় পাওয়া গেল না, তা ভাবতেই কষ্ট হচ্ছে।"

ইআর