বিশ্বের প্রতি ছয় শিশুর একজন এখন সংঘাতকবলিত এলাকায় বসবাস করছে। গত দুই দশকের মধ্যে এখনই যুদ্ধপ্রবণ এলাকাগুলোর শিশু সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে বলে সেভ দ্য চিলড্রেনের নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে।

সেভ দ্য চিলড্রেনের পরিসংখ্যান অনুযায়ী, সংঘাতকবলিত এলাকাগুলোতে এখন প্রায় ৩৫ কোটি ৭০ লাখ শিশু বসবাস করছে। ১৯৯৫ সালে এ সংখ্যা ছিল ২০ কোটি। ১৯৯৫ থেকে ২০১৬ পর্যন্ত যুদ্ধ আক্রান্ত এলাকায় বসবাস করা শিশুর সংখ্যা ৭৫ শতাংশ বেড়েছে।

প্রতিবেদনে সিরিয়া, আফগানিস্তান ও সোমালিয়ার শিশুরা এই মুহূর্তে সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে বলে জানানো হয়েছে। সংখ্যার বিচারে মধ্যপ্রাচ্যের শিশুরা সবচেয়ে বেশি সংঘাতকবলিত এলাকায় আছে। ওই এলাকার প্রতি পাঁচজন শিশুর দু’জন যুদ্ধক্ষেত্রের ৫০ কিলোমিটারের মধ্যে বসবাস করছে। প্রতিবেদনে আফ্রিকাকে শিশুদের জন্য দ্বিতীয় সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা বলা হয়েছে।

এখানকার প্রতি পাঁচ শিশুর মধ্যে একজনের বাস সংঘাতকবলিত এলাকায়। ঝুঁকিতে থাকা শিশুদের অর্ধেকই (প্রায় সাড়ে ১৬ কোটি) ‘তুমুল সংঘাতপূর্ণ এলাকায়’ বসবাস করছে।

জাতিসংঘ যে ছয়টি বিষয়কে শিশুদের জন্য ‘চরম সহিংসতা’ হিসেবে চিহ্নিত করেছিল তার সব ঝুঁকিতেই এ শিশুরা আছে, জানিয়েছেন তারা। খবর বিবিসির।

এসএম

আরো পড়ুন....

মেকআপ করলেই দণ্ড!