ভারতীয়দের গর্ব নালন্দা বিশ্ববিদ্যালয় ফের চালু হতে চলেছে। রাজগীর গিয়ে পর্যটকেরা আর দেখবেন না নালন্দার ধবংসস্তূপ। পড়ুয়াদের ভিড়ে আবার সজীব হয়ে উঠবে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। চলতি বছরের সেপ্টেমবরেই চালু হবে ঐতিহ্যশালী এই নালন্দা বিশ্ববিদ্যালয়।
আপাতত ৪০ জন ছাত্র নিয়েই চালু হবে এই বিশ্ববিদ্যালয়। থাকবেন ছয়জন শিক্ষক। শিক্ষক নির্বাচন করা হয়েছে নিউজিল্যান্ড, ইংল্যান্ড, সিঙ্গাপুর থেকে। বিভিন্ন প্রদেশ থেকেই পড়ুয়াদের বেছে নেওয়া হয়েছে এই বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য।
ভারতের বিহার ট্যুরিজম ডেভলপমেন্ট দপ্তর ছাত্রাবাসের দিকটি দেখাশোনা করবে। এরজন্য এই দপ্তরকে বিশ্ববিদ্যালয়ের তরফে প্রত্যেক বছর দিতে এক কোটি টাকা। শতাব্দী অধিক প্রাচীন এই বিদ্যালয়ে ছিল প্রায় ১০ হাজারেরও বেশি শিক্ষার্থী। শিক্ষক ছিলেন প্রায় চার হাজার। মেধাবী পড়ুয়াদেরই উচ্চশিক্ষার জন্য সুযোগ মিলত এই বিশ্ববিদ্যালয়ে। একই সঙ্গে এই বিশ্ববিদ্যালয়ে যেমন পড়ানো হত সংস্কৃত তেমনই নাম ছিল চিনা সাহিত্য পাঠেরও। দেশের গর্ব এই বিশ্ববিদ্যালয় প্রায় ধবংসস্তূপেই পরিণত হয়েছিল।
ড. অমর্ত্ত্য সেন এই বিশ্ব বিদ্যালয় ফের চালু করার বিষয়ে উদ্যোগ নেবেন বলেও জানিয়েছিলেন কলতাকাতায় একটি সম্মেলনে এসে। গৌতমবুরে সব থেকে প্রিয় জায়গা ছিল রাজগীর। প্রায় আড়াইবছর আগে তিনি এখানে এসেছিলেন। এবং এটি বৈৗধর্মের জন্মস্হান বলেই পরিচিত। প্রত্যেকবছর প্রায় কয়েক হাজার পর্যটক আসেন এখানে। এবং প্রত্যেক পর্যটকের কাছেই মূল আকর্ষণ হল নালন্দা বিশ্ববিদ্যালয় উঁচু প্রাচীর আর সবুজ উদ্যানে সাজানো এই বিশ্ববিদ্যালয় পরিণত হয়েছিল ধবংসস্তূপে। এবার তা সজীব হয়ে উঠবে।
ঢাকা, ২০ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





