পূর্ব সিরিয়ায় একটি বাসে হামলায় অন্তত ২৮ জন নিহত হয়েছেন।

স্থানীয় সময় বুধবার (৩০ ডিসেম্বর) দেশটির পূর্বাঞ্চলীয় দির আল-জুর প্রদেশে এই হামলার ঘটনা ঘটে। খবর বিবিসি’র।

রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে বলা হচ্ছে, সাধারণ নাগরিক নিহত হয়েছ। আর অন্য সূত্রগুলোর তথ্যানুযায়ী, হামলায় মারা গেছে সেনা সদস্যরা। হতাহতের সংখ্যা আরও বেশি।

তাৎক্ষণিকভাবে এই হামলার দায় নেয়নি কেউ।

যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানিয়েছে, জঙ্গি সংগঠন ‘আইএস’ পূর্ব সিরিয়ার দির আল-জুর প্রদেশের রাস্তায় সেনা বহনকারী তিনটি বাসকে টার্গেট করে হামলা চালায়। হামলায় ৩৭ জন সেনা সদস্যের মৃত্যু হয়।

তবে এই হামলার দায় এখন পর্যন্ত কোনো সন্ত্রাসী গোষ্ঠী স্বীকার করেনি।

এমবি