নাইজেরিয়ায় সশস্ত্র বিদ্রোহী সংগঠন বোকো হারামের হামলায় নিরাপত্তাবাহিনীর ৩১ জন সদস্য নিহত হয়েছে। মঙ্গলবার উত্তরপূর্বাঞ্চলীয় শহর বুনি ইয়াদিতে এ হামলার ঘটনা ঘটে। আলজাজিরা'র খবরে বলা হয়, বোকো হারামের সশস্ত্র সদস্যরা প্রথমে একটি চেকপয়েন্টে নিয়োজিত নিরাপত্তাবাহিনীর সদস্যদের গুলি করে। এরপর স্থানীয় পুলিশ স্টেশন গুড়িয়ে দেয়। মুস্তফা (ছদ্মনাম) নামের একজন প্রত্যক্ষদর্শী জানান, একটি বর্ম-আচ্ছাদিত গাড়ি ও ছয়টি ট্রাকে আরোহণ করে উপস্থিত হয় বিদ্রোহী সংগঠনটির সদস্যরা। তারা গাড়ি থেকে নেমে গুলি করতে শুরু করে। এরপর স্থানীয় সরকারের এক নেতার বাড়ি এবং সরকারি ভবন লক্ষ্য করে গুলি চালায়। কুরা বাবাগানা নামের অপর প্রত্যক্ষদর্শী বলেন, " যখন তারা হামলা শুরু করে তখন জনগণ পালাতে শুরু করে। সেখানে নিহত ও আহত নিরাপত্তারক্ষীরা পড়ে ছিল। কিন্তু কতজন পড়ে ছিল সেটা আমি জানি না"। সূত্র: আলজাজিরা। [b]ঢাকা, ২৮ মে (টাইমনিউজবিডি.কম) // টিআই[/b]
আন্তর্জাতিক
বোকো হারামের হামলায় নিহত ৩১ নিরাপত্তারক্ষী
নাইজেরিয়ায় সশস্ত্র বিদ্রোহী সংগঠন বোকো হারামের হামলায় নিরাপত্তাবাহিনীর ৩১ জন সদস্য নিহত হয়েছে। মঙ্গলবার উত্তরপূর্বাঞ্চলীয় শহর বুনি ইয়াদিতে এ হামলার ঘটনা





