যৌন নিপিড়নের অভিযোগে এক সৌদি প্রিন্সকে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস থেকে আটক করা হয়েছে। খবর বিবিসি
২৮ বছর বয়সী সৌদি প্রিন্স মাজেদ আবদুল আজিজ আল-সৌদের বিরুদ্ধে অভিযোগ।
লস অ্যাঞ্জেলেসের পুলিশ জানায়, এই অভিযোগে গত বুধবার মাজেদকে আটক করা হয়। পরে ওই দিনই তিন লাখ ডলার মুচলেকায় তাঁকে ছেড়ে দেওয়া হয়। ১৯ অক্টোবর তাঁকে আদালতে হাজিরা দিতে হবে। সেখানে তাঁকে অভিযোগের মুখোমুখি হতে হবে।
লস অ্যাঞ্জেলেস টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ওই ম্যানসনের একজন নারী কর্মী রক্তাক্ত অবস্থায় সাহায্যের জন্য চিৎকার করছেন-একজন প্রতিবেশী পুলিশকে ওই তথ্য জানায়।
এআই





