ভারতে সফররত রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ দিল্লি থেকে এবার কলকাতায় রওনা হয়েছেন। কলকাতায় সফরকালে রাষ্ট্রপতি সেখানকার একটি হোটেলে অবস্থান করবেন বলেও জানা গেছে।

সোমবার সন্ধ্যায় রাষ্ট্রপতি আব্দুল হামিদের সম্মানে কলকাতার রাজভবনে নৈশভোজের আয়োজন করেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। নৈশভোজে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

এছাড়া পশ্চিমবঙ্গের রাজ্যপাল আয়োজিত অপর একটি নৈশভোজে বিরোধী দলের নেতা সূর্যকান্ত মিশ্র, কলকাতা উচ্চ আদালতের প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর, স্বরাষ্ট্র সচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়, রাজ্যের বেশ কয়েকজন মন্ত্রীসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত থেকে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন।

এরপর দিন মঙ্গলবার রাষ্ট্রপতি শান্তি নিকেতন পরিদর্শনে যাবেন। এর আগে গত ১৮ ডিসেম্বর রাষ্ট্রপতি ৬ দিনের ভারত সফরে দিল্লি যান।

এআর