ভারতের দিল্লিতে ফের বিদেশীনি ধর্ষণের খবরে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে।ধর্ষিতা আমেরিকার নাগরিক।জানাযায় চলতি বছরের মার্চ মাসের দিকে ভারতে ঘুরতে এসে তার টুরিস্ট গাইড ও তার চার সহযোগীর হাতে গণধর্ষণের শিকার হয়েছেন বলে দিল্লির পুলিশ কমিশনারের কাছে এক ই-মেইলে এই অভিযোগ করেছেন।
ওই আমেরিকান তরুণীর অভিযোগ, ভারতে বেড়াতে এসে কর্ণাটকের এক পাঁচ তারকা হোটেলে অবস্থান করেন তিনি। এসময় হোটেল কর্তৃপক্ষের পরামর্শে ঘুরে বেড়ানোর জন্য একটি টুরিস্ট এজেন্সি থেকে গাইড সংগ্রহ করেন। সেই সময় বেড়ানো বিষয়ক পরিকল্পনা করার কথা বলে ওই গাইড কয়েকজন সহযোগিসহ হোটেল কক্ষে এসে তাকে ধর্ষণ করে।
এ ঘটনা কাউকে কিছু না জানিয়ে যুক্তরাষ্ট্রে চলে যান। এখন দোষীদের বিচার দাবিতে তিনি ই-মেইলে অভিযোগ করেন। লিখিতভাবে অভিযোগ দায়েরের জন্য তিনি ভারতে আসবেন বলেও জানান তিনি।
পুলিশের পক্ষ থেকেও ই-মেইলে অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য যুক্তরাষ্ট্রের অ্যাম্বেসি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলেও জানিয়েছে দিল্লি পুলিশ।
নাজিব





