আল আকসা মসজিদের ইমাম জেরুসালেমের সাবেক গ্রান্ড মুফতি শেখ ইকরিমা সায়িদ সাবরি জানিয়েছেন, গত দুই বছরে আল আকসা মসজিদে ১৭টি পশ্চিমা দেশের প্রায় ১০০ জন নাগরিক আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

এক বিবৃতিতে এ কথা জানান ইমাম। তিনি বলেন, পাশ্চাত্যের ১৭ দেশের ৯৭ নাগরিক স্বেচ্ছায় কালেমায়ে শাহাদাত পাঠ করে তাদের ইসলাম গ্রহণের ঘোষণা দিয়েছেন।

ইসলামের বিধান অনুসারে কেউ ইসলাম গ্রহণ করতে চাইলে তাকে কালেমায়ে শাহাদাত পাঠ করতে হয়। এর অর্থ, আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মদ সা: আল্লাহর রাসূল।

ইমাম জানান, যারা ইসলাম গ্রহণ করেছেন, তাদের বেশির ভাগই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, ব্রিটেন ও ফিনল্যান্ডের নাগরিক।

তিনি জোর দিয়ে বলেন, ইসলাম ন্যায়বিচার ও সহিষ্ণুতার ধর্ম। এটি একটি সামগ্রিক ধর্ম এবং আগের সব আসমানি ধর্মের নির্যাস। কুরআনের বিধান অনুযায়ী ইসলাম গ্রহণ করতে হয় সম্পূর্ণ স্বেচ্ছায়। কেননা আল্লাহ তায়ালা বলেছেন, ধর্ম (গ্রহণে) কোনো জবরদস্তি নেই।

মাহমুদ