ভারতের মধ্য প্রদেশে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২৮ জন নিহত এবং ১২ জন আহত হয়েছেন। আহতদের দ্রুত জেলা হাসপাতালে নেওয়া হয়েছে।

সোমবার বিকালে ৪২ জন যাত্রী নিয়ে ভোপালের ছাতারপুর থেকে সাতনা যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার একটি কালভার্ট থেকে নিচে পড়ে গেলে এদুর্ঘটনা ঘটে।

একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছে, নিচে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বাসটিতে আগুন ধরে যায়। এতে বাসটির প্রায় ১৫ ফুট পুড়ে যায়।

ভোপাল জেলা কালেক্টর এসএন চৌহান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আরেকটি সূত্র দাবি করেছে, এ ঘটনায় কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

কেএইচ