ভারতের উত্তরপ্রদেশের একটি বাড়িতে সিলিলিন্ডার বিস্ফোরণে ১০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১৫ জন। এখনও অনেকে নিখোঁজ রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
সোমবার প্রদেশটির মউ জেলার মোহম্মাদাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার এ খবর জানিয়েছে।
আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে, বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে ভবনটি পুরো ধসে পড়েছে।
ভবনের ধ্বংসাবশেষে অনেকে এখনও আটকা পড়ে আছেন। উদ্ধারকারী বাহিনী তাদের নিরাপদে বের করে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে সিলিন্ডার বিস্ফোরণের কোনো কারণ এখনও জানা যায়নি।
এদিকে আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে। উৎসুক জনতা ক্রমেই চারপাশে ভিড় করছেন।
ভয়াবহ এ বিস্ফোরণে হতাহতের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর দুঃখ ও সমবেদনা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথ।
এএস





