আন্তর্জাতিক ও দেশীয় আইনের অগ্রহণযোগ্য প্রক্রিয়ায় মীর কাসেমকে ফাঁসি দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন তার শুরুর দিকের প্রধান আইনজীবী ও জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাক।
লণ্ডনে মনবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসি কার্যকর হওয়া মীর কাসেম আলীর গায়েবানা জানাজা পূর্ব সমাবেশে এ মন্তব্য করেন তিনি।
রোববার দুপুরে পূর্ব লণ্ডনের আলতাব আলী পার্কে লণ্ডন ভিত্তিক মানবাধিকার সংগঠন সেইভ বাংলাদেশের আয়োজনে জানাজা অনুষ্ঠিত হয়।
ব্যারিস্টার রাজ্জাক বলেন, মীর কাশেম আলী শুধুমাত্র বাংলাদেশেরই নয় বরং দক্ষিণ এশিয়ার সম্পদ ছিলেন। কিন্তু সরকার রাজনৈতিক প্রতিহিংসার কারণে মিথ্যা অভিযোগে তাকে হত্যা করেছে ।
অবৈধ ক্ষমতাকে দীর্ঘ করতেই সরকার জামায়াত নেতাদের ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করছে বলেও মন্তব্য করেন তিনি।
ব্যারিস্টার রাজ্জাক সরকারের উদ্দেশ্যে বলেন, পাঁচ জামায়াত নেতাকে হত্যা করে প্রতিহিংসা আর জাতিকে বিভক্তি ছাড়া কি অর্জন করেছেন? কোথায় মানবতা, কোথায় বিবেক? প্রধানমন্ত্রী বা প্রশাসনের বিবেকের কাছে আবেদনের আমাদের কোনো মানসিকতা নেই বলেও জানান তিনি।
মানবাধিকার কর্মী সেভ বাংলাদেশের চেয়ারম্যান ব্যারিস্টার নজরুল ইসলাম সভাপতিত্বে প্রতিবাদ সভায় আরও বক্তব্য রাখেন, ইউকে বিএনপি’র সভাপতি এমএ মালেক, জামায়াতের ইউকে মূখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা, বিশিষ্ট মানবাধিকার আইনজীবী ব্যারিস্টার বদরে আলম দিদার, মাওলানা তারেক মনোয়ার, প্রমুখ।
এম এ





