ঐকমত্যের ভিত্তিতে ফিলিস্তিনের অন্তর্বর্তী সরকার গঠনের জন্য ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস এবং ফাতাহ আলোচনা শুরু করেছে। খবর, আইআরআইবি।
মঙ্গলবার শেষ বেলায় দু দলের শীর্ষ পর্যায়ের নেতারা অবরুদ্ধ গাজা উপত্যকায় এ আলোচনা শুরু করেন।
খবরে বলা হচ্ছে- স্বশাসন কর্তৃপক্ষের প্রধান মাহমুদ আব্বাস তার দলের প্রতিনিধিদেরকে হামাসের সঙ্গে সরকার গঠনের বিষয়ে একটি চুক্তিতে পৌঁছার নির্দেশ দিয়েছেন।
গতকাল দিনের প্রথমভাগে হামাসের অন্যতম মুখপাত্র সালাহ আল-বারদাভিল জানিয়েছিলেন, পশ্চিম তীর থেকে ফাতাহ’র শীর্ষ নেতা আজম আল-আহমাদ সন্ধ্যার দিকে গাজা এসে পৌঁছাবেন এবং তিনি হামাসের নেতাদের সঙ্গে ঐক্য সরকার গঠনের বিষয়ে আলোচনা করবেন।
এরইমধ্যে হামাস ও ফাতাহ আন্দোলন মন্ত্রসিভা গঠনের জন্য নিজ নিজ পক্ষে দুটি নামের তালিকা বিনিময় করেছে।
গত ২৩ এপ্রিল হামাস ও ফাতাহ আন্দোলন তাদের মধ্যকার মতভেদ মিটিয়ে নতুন করে ঐক্য সরকার গঠনে রাজি হয়। এ চুক্তির আওতায় পাঁচ সপ্তাহের মধ্যে দু দল একটি ঐক্য সরকার গঠন এবং চুক্তির ছয় মাসের মধ্যে সাধারণ নির্বাচনের আয়োজন করবে।
[b]ঢাকা, ১৪ মে (টাইমনিউজবিডি.কম) // টিআই[/b]
অন্তর্বর্তী সরকার গঠনে হামাস-ফাতাহ’র আলোচনা শুরু
ঐকমত্যের ভিত্তিতে ফিলিস্তিনের অন্তর্বর্তী সরকার গঠনের জন্য ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস এবং ফাতাহ আলোচনা শুরু করেছে। খবর, আইআরআইবি
গাজায় ইসরাইলি বর্বরতার ৩ বছর হামাস কি পুনরায় গাজা শাসন করতে পারবে?
ইসরাইলে গাজার সাবেক শাসকগোষ্ঠী হামাসের সেই ভয়াবহ হামলার তিন বছর পূর্ণ হলো আজ। ওই হামলার পর বদলে গেছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। অবরুদ্ধ গাজা উপত্যকা এখন অনিশ্চয়তার প্রতীক হয়ে দাঁড়িয়েছে।
মিশরে হামাস ও বোর্ড অব পিসের বৈঠক, শান্তি আলোচনা কতদূর?
ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে মিশরের রাজধানী কায়রোতে বৈঠক করেছে হামাস ও বোর্ড অব পিসের প্রতিনিধিদল। এতে নেতৃত্ব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও উপদেষ্টা জ্যারেড কুশনার। বৈঠকটি ‘খুবই ফলপ্রসূ’ হয়েছে বলে দাবি করা হলেও হামাস নেতারা গাজায় ইসরায়েলের নীতি নিয়ে হতাশা প্রকাশ করেছেন।
হামাসের গোপন কার্যক্রম তুরস্কে সরানোর দাবি
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস তাদের সাংগঠনিক কার্যক্রমের পরিকল্পনা ও সাইবার বিভাগসহ বড় একটি অংশ তুরস্কে সরিয়ে নিয়েছে। বুধবার (৫ আগস্ট) ইসরাইলের সরকারি সম্প্রচারমাধ্যম কান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
একজন ইসরাইলি গাজায় থাকলেও অস্ত্র ছাড়বে না হামাস
ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস ও তাদের মিত্র প্রতিরোধ গোষ্ঠীগুলো একটি নিরস্ত্রীকরণ রোডম্যাপে নীতিগতভাবে সম্মত হয়েছে। তবে এ পরিকল্পনা বাস্তবায়নের জন্য গাজা উপত্যকা থেকে ইসরাইলের পূর্ণ সেনা প্রত্যাহার, পুনর্গঠন কার্যক্রম শুরু এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে কার্যকর অগ্রগতি অপরিহার্য বলে জানানো হয়েছে।
গাজায় নিরস্ত্রীকরণ পরিকল্পনায় হামাসের সম্মতি
গাজায় নিরস্ত্রীকরণ পরিকল্পনা নিয়ে হামাস ও অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠী একটি সমঝোতায় পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সমঝোতাকে মধ্যপ্রাচ্যে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার পথে ‘ঐতিহাসিক পদক্ষেপ’ বলে মন্তব্য করেছেন।
















