ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে গত ৬০ বছরের মধ্যে ভয়াবহ বন্যায় এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২০০ জন। ভেসে গেছে শত শত গ্রাম। সোমবার ভেঙে পড়েছে টেলিযোগাযোগ ব্যবস্থা। বন্যার পানিতে আটকা পড়েছেন লক্ষাধিক মানুষ।

ঝিলামের পানিতে প্লাবিত হয়ে গেছে রাজধানী শ্রীনগরেরও বহু বাড়ি, মিলিটারি ছাউনি এমনকি হাসপাতালও। বাদামি বাগ ক্যান্টনমেন্ট থেকে ১,৪০০ সেনা ও তাদের পরিবারের লোকজনকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

অন্যদিকে, খোঁজ মিলছে না বন্যাবিধ্বস্ত জম্মু-কাশ্মীরে বেড়াতে যাওয়া ৬০ জন পর্যটকের। সূত্র: জি নিউজ

ঢাকা, ০৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এমএ