দক্ষিণ সুদানে একটি লেকে বিমান বিধ্বস্ত হয়ে ২৩ জন যাত্রীর মধ্যে ১৯ জন নিহত হয়েছে। এ ঘটনায় প্রাণে বেঁচে গেলেন ২ শিশুসহ ৪ জন।

দক্ষিণ সুদান কর্তৃপক্ষ জানায়, বিমানটি একটি লেকে আচড়ে পড়ে। দুর্ঘটনার আগে বিমানে মোট ২৩ জন যাত্রী ও ক্রু ছিলেন। যাদের ১৯ জনই প্রাণ হারায়। একজন ইতালীয় নাগরিকসহ ৪ জন প্রানে বেঁচে যান।

নিহতদের মধ্যে সিমন আদাত নামে স্থানীয় একজন বিশপও রয়েছে।

বেঁচে যাওয়া ইতালির নাগরিক দামিয়ানো ক্যান্টোন একজন ডাক্তার। ইতালীর একটি বেসরকারি সংস্থার পক্ষ থেকে দক্ষিণ সুদানে পরিচালিত শিশুদের হাসপাতালে চিকিৎসা দিতে যাচ্ছিলেন তিনি।