মিশরের একটি কারাগারে গণ-অনশন করছে ৩২ জন বন্দি। কারাকক্ষে মির্মম অত্যাচার ও দেখতে আসা পরিবারের সদস্যদের ওপর নির্যাতনের প্রতিবাদে অনশন করছেন তারা।
আলজাজিরা অনলাইনের এক খবরে শনিবার এ তথ্য জানানো হয়েছে।
কায়রো থেকে ২০ কিলিমোটার দক্ষিণে আল-আকরাব কারগারকে ‘মিশরের গুনাতানামো’ বলা হয়। কঠোর নিরাপত্তা বেষ্টনীর এই কারাগারে বন্দিদের ভয়াবহ নির্যাতন চালানো হয় বলে অভিযোগ আছে। মানবাধিকারকর্মীরা দাবি করছেন, গত মাস থেকে এই কারাগারের ৩২ বন্দি অনশন শুরু করেছেন।
আল-আকরাব কারাগারের বন্দিরা অভিযোগ করেছেন, তাদের ওপর নিরাপত্তাকর্মীরা নির্যাতন চালায়। এমনকি পরিবারের সদস্যরা সঙ্গে দেখা করতে এলে তাদের ওপর নির্যাতন চালায় কারারক্ষীরা।
মিশরের ইসলামপন্থি সংগঠন মুসলিম ব্রাদারহুডের প্রাক্তন গণমাধ্যম মুখপাত্র জেহাদ আল-হাদ্দাত ২৪ ফেব্রুয়ারি প্রথম অনশন শুরু করেন। কারাগারে নির্যাতন-নিপীড়ন বন্ধ না করা পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। পরে তার সঙ্গে যোগ দেন বেশ কয়েকজন বন্দি।
প্রেসিডেন্ট মুসরি পতনের পর মুসলিম ব্রাদারহুডের নেতা-কর্মী ও সমর্থকদের ওপর চরম দমন-পীড়ন শুরু হয়। সংগঠনের অধিকাংশ নেতা কারাগারে বন্দি রয়েছেন।
এআই





