চীনে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২১ জন নিহত হয়েছে। এতে গুরুতর আহত হয়েছেন আরো ১১ জন। শুক্রবার হুনান প্রদেশে এ দুর্ঘটনা ঘটে।
দেশটির সংবাদসংস্থা সিনহুয়া জানায়, সংঘর্ষে আরো দুটি যানবাহন আক্রান্ত হয়। এর মধ্যে একটি যানবাহন গাঢ় ধোঁয়ার মধ্যে বিস্ফোরিত হয়।
এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
এআই





