স্ত্রী কুমারী নয়, এই অভিযোগে ফুলশয্যার রাতে স্ত্রীকে খুন করলো স্বামী। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের সিন্ধু প্রদেশে।
ডেইলি মেইলের খবরে বলা হয়, ফুলশয্যার রাতে স্ত্রী 'কুমারী' নয় জানতে পেরে রাগের বশে ২৮ বছরের কালান্দার বক্স খোকার স্ত্রীর গলায় সালোয়ারের ওড়না জড়িয়ে খুন করে৷
মৃত রমনীর বয়স মাত্র ১৯ বছর।শ্বশুরবাড়িতে যে ঘরে ফুলশয্যার খাট সাজানো হয়েছিল, সেখান থেকেই তাঁর নিথর দেহ উদ্ধার করে পুলিশ৷
পুলিশি তদন্তে জানা যায়, অভিযুক্ত যুবক সম্পর্কে মৃতার দূরসম্পর্কের ভাই। সম্প্রতি তাদের বিয়ে হয়। পরিবারের পক্ষে জামাইয়ের বিরুদ্ধে পুলিশি অভিযোগ দায়ের করা হয়েছে৷
কান্নায় ভেঙে পড়ে মৃতার বাবা বলেন, "জামাইয়ের মাথা গরম করার স্বভাব রয়েছে এটা আমরা জানতাম, ওর পরিবারও জানত।
কিন্তু আমার মেয়ের সঙ্গে এরকমটা করবে ভাবতে পারিনি।” স্ত্রীকে খুন করেই অবশ্য বাড়ি থেকে পালায় অভিযুক্ত।
মোবাইল নম্বর ও লোকেশন 'ট্র্যাক' করে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে খুনের মামলা করা হয়েছে।
এসএম





