পেরুর উবিনাস আগ্নেয়গিরি আবারো সক্রিয় হয়ে উঠেছে। যেকোন সময় অগ্নুৎপাত হতে পারে। ইতোমধ্যে আগ্নেয়গিরি থেকে ছাই উদগিরণ শুরু হয়েছে। শনিবার এ খবর জানিয়েছে ওয়ার্ল্ডবুলেটিন।
আগ্নেয়গিরির ছাই চার কিলোমিটার উঁচু পর্যন্ত পৌঁছেছে। এলাকাটিতে জরুরী অবস্থা জারি করা হয়েছে।
আগ্নেয়গিরিটির আশপাশের অঞ্চল থেকে অন্তত ৪ হাজার অধিবাসীকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেয়া হয়েছে। অধিবাসীরা তাদের গবাদি পশুও সাথে করে নিয়ে গেছেন। গবাদি পশুর সংখ্যা ৩০ হাজারেরও বেশি বলে জানা গেছে।
পেরুর কৃষি মন্ত্রী জুয়ান বেনিটেস জানিয়েছেন, উবিনাসের আশপাশের এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেয়া হয়েছে। তাদেরকে ২০ কিলোমিটার দূরে একটি নিরাপদ এলাকায় নিয়ে যাওয়া হয়েছে।
এর আগে ২০০৬ সালে উবিনাসের তাৎক্ষণিক অগ্নুৎপাতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল। অনেক গবাদি পশু ও বাড়িঘর ধ্বংস হয়ে যায় তখন। এজন্যই এবার আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে। সূত্র: ওয়ার্ল্ডবুলেটিন
[b]ঢাকা, ১৯ এপ্রিল (টাইমনিউজবিডি) //এমএ[/b]
আন্তর্জাতিক
আবারো জেগে উঠছে উবিনাস আগ্নেয়গিরি
পেরুর উবিনাস আগ্নেয়গিরি আবারো সক্রিয় হয়ে উঠেছে। যেকোন সময় অগ্নুৎপাত হতে পারে। ইতোমধ্যে আগ্নেয়গিরি থেকে ছাই উদগিরণ শুরু হয়েছে। শনিবার এ খবর জানিয়েছে ওয়ার্ল্ডবুলেটিন।