তুরস্কের যোগাযোগ অধিদপ্তর এক বিবৃতিতে জানায়, প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন, ‘চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষেণ করছে তার দেশ। যুদ্ধের অবসানের জন্য শান্তি আলোচনার আয়োজন করতে আঙ্কারা প্রস্তুত রয়েছে।’

বৈঠকে শান্তি প্রচেষ্টা নিয়ে আলোচনা করেন দুই নেতা। এরদোয়ান বলেন, ‘একটি ন্যায্য ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য যুদ্ধের অবসানে চেষ্টা করা জরুরি। আলোচনায় উভয় পক্ষের স্বার্থকে গুরুত্ব দেয়া হলে অগ্রগতি অর্জন করা যেতে পারে।’ বৈঠকে রাশিয়া-ইউক্রেন ইস্যুতে শান্তি প্রচেষ্টার প্রতি আঙ্কারার সমর্থন পুনর্ব্যক্ত করেন এরদোয়ান।

দুই নেতা ফিলিস্তিন ও সিরিয়ার পরিস্থিতি, পাশাপাশি দক্ষিণ ককেশাসের শান্তি প্রক্রিয়া নিয়েও আলোচনা করেন।

এনএইচ