কুয়ালালামপুর থেকে ইউনাইটড এয়ারের একটি বিমান থাইল্যান্ডের কাছ থেকে ফিরে পুনরায় কুয়ালালামপুরে জরুরি অবতরণ করেছে। প্রায় ৩০০ যাত্রী নিয়ে যান্ত্রিক ত্রুটির কারণে এ অবতরণ করে বলে জানা যায়।

জানাগেছে, ইউনাইটেড এয়ারের ফ্লাইট নং ৪-এইচ-০৫৯৬, বিমানটি কুয়ালালামপুর থেকে বাংলাদেশ সময় রাত ৩ টা ১৫ মিনিটে ছাড়ার কথা থাকলেও এটা ছেড়েছিল ৪টা ২০ মিনিটে। বিমানটি থাইল্যান্ডের কাছে আসার পর তাতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এরপর বিমানটি ফিরে গিয়ে আবার কুয়ালালামপুরে জরুরি অবতরণ করে।

এ বিষয়ে বাংলাদেশ সিভিল এভিয়েশনে যোগাযোগ করা হলে সেখানকার ব্রিফিং বিভাগের কর্মকর্তা জালাল উদ্দিন জানান, ইউনাইটেড এয়ারের ০৫৯৬ নম্বরের বিমানটি দুপুর দেড়টায় ঢাকায় অবতরণের কথা ছিল। কিন্তু বেলা দেড়টা পর্যন্ত আসেনি। না আসার কারণ জানতে পারেননি বলেও তিনি জানান।

এ ব্যাপারে ইউনাইটেড এয়ারের জনসংযোগ বিভাগে যোগাযোগের চেষ্টা করলেও তাদের কোনো কর্মকর্তাকে পাওয়া যায়নি।

এসএইচ