ইন্দোনেশিয়ার দুর্ঘটনা কবলিত বিমানের চারটি বড় অংশ উদ্ধার করা হয়েছে। শনিবার এই তথ্য জানিয়েছে ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ। জাভা সাগরের তলদেশে এখনো অভিযান চালিয়ে যাওয়া হচ্ছে। এ পর্যন্ত ৩০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। খবর বিবিসির।

এদিকে, ইন্দোনেশিয়ার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বিমান দুর্ঘটনার পিছনে খারাপ আবহাওয়াই হচ্ছে মূলত দায়ী। উদ্ধারকারী দলের প্রধান বামবাং সোয়েলিসটিও জানান, বিমানটি একেবারে তলদেশে থাকায় এর ছবি নেয়া সম্ভব হচ্ছে না।

গত রোববার ইন্দোনেশিয়ার সুরাভায়া শহর থেকে এয়ার এশিয়ার কিউজেড৮৫০১ বিমানটি সিঙ্গাপুরে যাওয়ার পথে রাডার থেকে হারিয়ে যায়। এতে পাইলট-ক্রুসহ ১৬২ জন যাত্রী নিহত হন বলে ধারণা করা হচ্ছে। কেননা, এখন পর্যন্ত কারও জীবিত থাকার কোন সম্ভাবনা নেই।

বেশির ভাগ মৃতদেহ বিমানের মূল অংশে আটকা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এজন্যই বেশির ভাগ মৃতদেহই উদ্ধার এখনো উদ্ধার করা যায়নি।

এমএ